বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে “The Full Spectrum of Job Seeker's Toolkit-Cv,Interview and Search Strategies ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে “The Full Spectrum of Job Seeker's Toolkit-Cv,Interview and Search Strategies ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের উদ্যোগে আজ ১৫ অক্টোবর( বুধবার ) অডিটোরিয়ামে দুপুর ২টা ৩০ মিনিটে"The Full Spectrum of Job Seeker's Toolkit – CV, Interview and Search Strategies” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।। এতে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রস্তুতি, সিভি তৈরির কৌশল, ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং কার্যকরভাবে চাকরি অনুসন্ধান করার স্ট্র্যাটেজি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের অর্জিত একাডেমিক ও ব্যক্তিগত দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে ক্যারিয়ার গঠনে সহায়তা করা।ওয়ার্কশপটি শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও পেশাগত প্রস্তুতিতে একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্লা,কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম তারিক উজ্ জামান।এছাড়াও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রধান শামীম আহমেদ, যিনি কর্মশালার বিষয়বস্তু সম্পর্কে ইতিবাচক মতামত প্রকাশ করেন। উপস্থাপনায় ছিলেন রিসার্চ ইন্জিনিয়ার আব্দুল্লাহ তামীম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার বিভিন্ন কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের জবের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং তারা জানবে জবের জন্য কোথায়, কিভাবে সার্চ দিতে হয়।”

এ.কে.এম তারিক উজ্ জামান তাঁর বক্তব্যের বিস্তারিত আলোচনায় তুলে ধরেন ATS (Application Tracking System)কি , Resume-এর বিভিন্ন ফরম্যাট, ইন্টারভিউয়ের পূর্ব প্রস্তুতি এবং MNC (Multi-National Company)- গুলোর হায়ারিং প্রক্রিয়া কেমন হয় — সে বিষয়ে।