আগামী ২৯-৩১ অক্টোবর তারা সুযোগ পাচ্ছে Hong Kong-এ অনুষ্ঠিতব্য International Blockchain Olympiad (IBCOL) 2025-এ Onsite অংশগ্রহণের।
এবারের প্রতিযোগিতায় প্রায় ২০০+ টিম অংশগ্রহণ করে। যার মধ্যে প্রিলিমিনারি রাউন্ড শেষে ঘোষিত ফলাফলে মোট ১১টি টিম আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে।
এর আগে, গত বছরেও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের দুটি টিম—Bizcoder (AI Category) এবং Innovator 4.0 (Blockchain Category)—একই সাফল্য অর্জন করেছিল।
এবারের IdentiChain AI টিমের সদস্যরা হল - মো. আরেফিন আলম, মোবাশশির শাহরিয়ার অর্নব, মো. বোরহান উদ্দিন আশিক, আসিফা আফরিন অপি, হুমায়রা নাহার সূচনা এবং আল বারিউল। যারা প্রত্যেকেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী।
তাদের প্রজেক্টের মাধ্যমে তারা ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে একটি ডিসেন্ট্রালাইজড আইডেন্টিটি ভেরিফিকেশন প্ল্যাটফর্ম তৈরি করে, যা নাগরিক তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ ও যাচাইয়ের সুযোগ করে দেবে।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং সিএসই বিভাগের পক্ষ থেকে টিম IdentiChain AI-কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ইনশাআল্লাহ, তারা আন্তর্জাতিক মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করবে।