রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত

আজ ০৯ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে “How to Write a Thesis: Step-by-Step Guidelines” শীর্ষক এক গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে অংশ নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আসফাক সালেহীন এবং প্রভাষক ইমরান হুসাইন।

কর্মশালার শুরুতে প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ তার বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞানে গবেষণার গুরুত্ব ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক মো. আসফাক সালেহীন গবেষণার প্রক্রিয়া ও দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।

প্রভাষক ইমরান হুসাইন কর্মশালার মূল আলোচনায় শিক্ষার্থীদের জন্য থিসিস লেখার ধাপে ধাপে নির্দেশনা প্রদান করেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে কীভাবে গবেষণার ধারণা তৈরি করা যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে গবেষণা আইডিয়া তৈরিতে সম্পৃক্ত করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ।