IQAC আয়োজিত “Aligning CLOs with Bloom's Taxonomy: The Art of Questioning” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

IQAC আয়োজিত “Aligning CLOs with Bloom's Taxonomy: The Art of Questioning” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) এর উদ্যোগে “Aligning CLOs with Bloom's Taxonomy: The Art of Questioning” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি অনুষ্ঠিত হয় ০১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় অবস্থিত IQAC সেমিনার রুম (কক্ষ নং ৪০৭)-এ।

কর্মশালার মূল লক্ষ্য ছিল নতুনভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের Outcome-Based Education (OBE) এবং Bloom's Taxonomy অনুযায়ী প্রশ্ন প্রণয়নের কৌশল ও Course Learning Outcomes (CLOs) এর সাথে শিক্ষণ এবং মূল্যায়ন পদ্ধতির সামঞ্জস্য বিধান সম্পর্কে ধারণা প্রদান।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, পরিচালক, IQAC, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন ড. কানিজ হাবিবা আফরিন, অতিরিক্ত পরিচালক, IQAC, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের শুধু ধারণা প্রদান নয়, বরং গ্রাউন্ডওয়ার্ক বা ব্যবহারিক অনুশীলনের সুযোগও দেওয়া হয়, যাতে তারা Bloom's Taxonomy অনুযায়ী প্রশ্ন তৈরি এবং CLOs-এর সাথে সামঞ্জস্য বিধান বাস্তবভাবে প্রয়োগ করতে পারেন।

বিভিন্ন অনুষদের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যা কর্মশালাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।