রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ডি-এইড ক্লাবের উদ্যোগে গতকাল ২৪/০৮/২০২৫ তারিখ রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডি-এইড ক্লাব ক্যারিয়ার সেশন - ২০২৫.
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান এবং ডি-এইড ক্লাবের মাননীয় সভাপতি প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ স্যার।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে বর্তমান পৃথিবীর প্রতিযোগিতামূলক বাস্তবতার আলোকে উপযুক্ত করে গড়ে তুলতে এবং সঠিক ক্যারিয়ার গঠনের উদ্দেশ্যেই মূলত ডি-এইড ক্লাব কর্তৃক এই ধারাবাহিক ক্যারিয়ার সেশনের আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই "বাংলাদেশ পরিচিতি ও সমসাময়িক বাংলাদেশ" সম্পর্কে একটি কুইজ টেস্ট অনুষ্ঠিত হয়। এরপর উদ্বোধনী বক্তব্যের পরে পুরো সেশন জুড়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক ও ডি-এইড ক্লাবের মডারেটর মোঃ কবির হোসাইন স্যার শিক্ষার্থীদেরকে বিসিএস সহ বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য করণীয়, বর্জনীয় এবং প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করেন। সবশেষে, কুইজ টেস্টের ফলাফল ঘোষণা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই সেশন শেষ করা হয়।
উল্লেখ্য যে সপ্তাহের প্রতি রবিবার দুপুর ১২ টায় এই সেশনটির কার্যক্রম চলমান থাকবে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য এই সেশনটি উন্মুক্ত।