ইউজিসি’র প্রতিনিধিদলের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইকিউএসি পরিদর্শন

ইউজিসি’র প্রতিনিধিদলের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইকিউএসি পরিদর্শন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) পরিদর্শন করেন। গত ২০ জুলাই ২০২৫, রবিবার, সকালে প্রতিনিধি দলটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হোন।

প্রতিনিধি দলে ছিলেন ইউজিসি-এর অন্যতম সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ। তারা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের HEI প্রতিনিধিদের ও IQAC টিমের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ইউজিসি প্রতিনিধিগণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র কার্যক্রম, নথিপত্রের মান, গুণগত শিক্ষা নিশ্চিতকরণে পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন। তারা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি টিমের পেশাদারিত্ব, নথিপত্রের সুশৃঙ্খল উপস্থাপন এবং ধারাবাহিক উন্নয়নমূলক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শামীম আহসান পারভেজ, পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান। আইকিউএসি’র পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইকিউএসি-র পরিচালক

প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত পরিচালক, ড. কানিজ হাবিবা আফরিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।