বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের বরণ এবং বিএসএস ২৫তম ও এমএসএস ৩১তম ব্যাচের বিদায় সংবর্ধনা এবং স্প্রিং-২০২৫ সেমিস্টারের অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি গত ২২শে মে ২০২৫ দুপুর ২টার সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ, প্রফেসর ড. মো. ফয়জার রহমান, কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মানিত ডিন, প্রফেসর মো. শহীদুর রহমানসহ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকমণ্ডলী এবং বিভাগের বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান।
তিনটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানটির ১ম পর্বে ছিল- নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, ২য় পর্বে ছিল আলোচনা সভা ও ৩য় পর্বে ছিল-মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১ম পর্বের শুরুতেই প্রফেসর মো. শহীদুর রহমান স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। তারপর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী মোছা. আছিয়া খাতুন লিমা এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী চৌধুরী নওশীন জাহান মৃত্তিকা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। এছাড়া, বিদায়ী ব্যাচের শ্রেণি প্রতিনিধি-যাঁরা বিগত সময়ে তাঁদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং পুরো ব্যাচের হয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন তাদেরকেও সংবর্ধিত করা হয়। স্প্রিং-২০২৫ সেমিস্টারের অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের ১ম পর্বের সমাপ্তি ঘটে।
২য় পর্বের আলোচনা অনুষ্ঠানে শুরুতেই নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন মো. মাইনুল ইসলাম এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করেন শাকিল আহমেদ ও মো. শরিফুল ইসলাম শাফি। বিভাগের শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন সাদিয়া জেবীন সেঁজুতি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের কোর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান সমাজবিজ্ঞান পঠন-পাঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি মূল্যবোধসম্পন্ন, নীতিবান, সৎ ও দেশপ্রেমিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সমাজতাত্তি¡ক জ্ঞানকে বাস্তব জীবনের সাথে সংযুক্ত করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন।
অনুষ্ঠানের শেষ পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের প্রভাষক কেশব চন্দ্র বিশ্বাসের পরিচালনায় সংগীত পরিবেশনা করেন মোবারক, কনা, মোনালিসা, স্বাধীন, ইশতিয়াক ও অভিষেক। কবিতা আবৃত্তি করেন কনা রায়। নৃত্য পরিবেশন করেন কনা, মৌ, দীপ্তি, অর্পিতা ও প্রীতি। অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন ড. সুমাইয়া খানম, প্রফেসর, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের শিক্ষক মো. আরিফুল ইসলাম ও শিক্ষার্থী মো. বদিউজ্জামান পলাশ গম্ভীরা পরিবেশন করেন। সবশেষে, দলীয় স্থিরচিত্র উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।