গুণগত উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নতুন এক উদ্যোগ। ২০২৫ সালের মে মাস জুড়ে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে সরেজমিন পরিদর্শন করেছে Institutional Quality Assurance Cell (IQAC)।
এই পরিদর্শন কার্যক্রমের নেতৃত্ব দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ। তাঁর সঙ্গে ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. কানিজ হাবিবা আফরিন এবং কার্যনির্বাহী কর্মকর্তা মো. মনিম বিন আশিফ।
এই ধারাবাহিক পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল—
???? বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ মানোন্নয়নের পথে কতদূর এগিয়েছে তা মূল্যায়ন করা
???? বিভাগগুলোর পরিকল্পনা ও বাস্তব কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তৈরি
???? শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষকগণ আরও সুস্পষ্ট ধারণা পেয়েছেন শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজনীয় ধাপগুলোর বিষয়ে। একযোগে কাজের মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠবার দৃঢ় প্রত্যয়ে।