বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ক্রিকেট ফেস্ট ২০২৫: সিজন ২ -এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ক্রিকেট ফেস্ট ২০২৫: সিজন ২ -এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। 

গত ২৬ মে ২০২৫, রাষ্ট্রবিজ্ঞান  বিভাগের ৯ দিনব্যাপী আন্ত:সেমিস্টার  ক্রিকেট ফেস্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির তীব্রতা কাটিয়ে ম্যাচে ফাইনালিস্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৭ম সেমিস্টারের এ সেকশন (Royal Strikers) ও ২য় সেমিস্টারের বি সেকশন (Shadow Knights)।

 

প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফায়জার রহমান। আরো উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

 

দর্শক সারির সকলেই অত্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ  একটি ম্যাচ উপভোগ করেন। টিম Royal Strikers ফাইনালে ১০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে জয়ী হয়ে টিম Royal Strikers আনন্দে মেতে উঠে।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে উছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনে এমন সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের প্রতি শুভেচ্ছাজ্ঞাপন করেন। 

 

এরপর টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্বপালনকারী বিভাগের শিক্ষকবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।  টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচসমূহের ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট এবং ম্যান অব দ্যা টুর্নামেন্টের ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়। রাষ্ট্রবিজ্ঞান ক্রিকেট ফেস্ট ২০২৫ এর চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রফেসর ড. মো. ফায়জার রহমান এবং বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ ।

 

অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাষ্ট্রবিজ্ঞান  বিভাগ ও ডি-এইড ক্লাব কর্তৃক আয়োজিত ৯ দিনব্যাপী রাষ্ট্রবিজ্ঞান ক্রিকেট ফেস্ট ২০২৫ সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে টুর্নামেন্টটির সফল আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টুর্নামেন্ট আহবায়ক মো: মনিরুল ইসলাম, ডি-এইড ক্লাবের সেচ্ছাসেবকবৃন্দ ও বিভাগের সকল শিক্ষক যারা টুর্নামেন্ট জুড়ে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেছেন তাদের সকলের প্রতি মাননীয় বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।