বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্রিকেট ফেস্ট ২০২৫ উদ্বোধন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্রিকেট ফেস্ট ২০২৫ উদ্বোধন

আজ ১৮ মে ২০২৫ (রবিবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ক্রিকেট ফেস্ট ২০২৫। বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মো. ফায়জার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মো. শহীদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজনের আহ্বায়ক প্রভাষক মো. মনিরুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী সব দলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ফ্ল্যাশ মব পরিবেশিত হয়। এই আয়োজনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ৯ দিনব্যাপী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্রিকেট ফেস্ট ২০২৫-এর।

বিভাগের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এই ধরনের আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথি্রা।