বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ‘Emerging Trends and Opportunities in Higher Education for Sociology in China’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ‘Emerging Trends and Opportunities in Higher Education for Sociology in China’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে Emerging Trends and Opportunities in Higher Education for Sociology in China’ শীর্ষক এক বিশেষ ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়কসেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামে ২৩ এপ্রিল (বুধবার), বিকেল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তা হিসাবেবক্তব্য উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহামুদ আবির।

সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, উপাচার্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, উপ-উপচার্য,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. ফয়জার রহমান, কোষাধ্যক্ষ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়এবং প্রফেসরমো. শহীদুর রহমান, ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান স্কুল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ড. তারেক মাহামুদ আবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ড. তারেক মাহামুদ তাঁরবক্তব্যে নিজের অভিজ্ঞতার আলোকে চীনের উচ্চশিক্ষা ব্যবস্থায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ ও প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন। তিনি বলেন, চীনের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড রাঙ্কিং এ দ্রুতএগিয়ে যাচ্ছে, তাদের গবেষণা আউটপুট ও পাবলিকেশন সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, চীনের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায়ফান্ড বেশি দিচ্ছে এবং চীনে মানুষের জীবন যাপনের ব্যয় কম হওয়ায়চীনের বিশ্ববিদ্যালয়গুলোবিদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষারএকটি আগ্রহের জায়গাই পরিণত হয়েছে।

ড. তারেক মাহামুদ বলেন, সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের বিশ্বব্যাপীচাকুরীর বাজারে যথেষ্ট সুযোগ আছে কারণ,সমাজবিজ্ঞান হচ্ছে একটি বহুশাস্ত্রীও বিজ্ঞান এখানে নৃবিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান,দুর্যোগ বাবস্থাপনা, জেন্ডার স্টাডিজের মতোবহু বাস্তবভিত্তিক কোর্সগুলো পড়ানো হয় ।ফলে বিভিন্ন ডিসিপ্লিনে সমাজবিজ্ঞানের শিক্ষার্থীরা চাকুরীর সুযোগ পায়।

ড. তারেক মাহামুদ চীনে সমাজবিজ্ঞানের উপর উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির সুযোগ সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন। একইসাথে, সাংস্কৃতিক প্রেক্ষাপট বোঝার গুরুত্ব এবং একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল নিয়েও তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

Emerging Trends and Opportunities in Higher Education for Sociology in China’ শীর্ষক সেমিনারটিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শ্রদ্বেয় শিক্ষকমণ্ডলী, বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

সবশেষে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমানঅনুষ্ঠানের বক্তা, অতিথি ও শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানেরসমাপ্তি ঘোষণা করেন।