বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার সকাল ১২.৩০ মিনিটে ১ম,২য় এবং ৩য় কমিটির সদস্যদের সনদপত্র বিতরণী অনুষ্ঠান তালাইমারি ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ শামসুল আরেফিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। এছাড়াও বিজনেস ক্লাবের মডারেটর জনাব আতিয়া আহমেদ এবং বিজনেস ক্লাবের নতুন ও পুরাতন কমিটির সদস্যসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রায় ৬৭ জন শিক্ষার্থীর হাতে এই সম্মানসূচক সনদপত্র প্রদান করা হয়। এ পর্যায়ে বিজনেজ ক্লাবের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্যরা সম্মানিত অতিথিদের হাতে সৌজন্য উপহার তুলে দেন এবং ১ম,২য় এবং ৩য় কমিটির সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণকরা হয়। প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ পড়াশুনার পাশাপাশি বিজনেস ক্লাবের মত সৃষ্টিশীল সংগঠনের সাথে সম্পৃক্ত থাকলে জীবনে যে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সম্ভব।’