গত ২২ ফেব্রুয়ারি, শনিবার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে ইংরেজি বিভাগের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
সকাল ১০.৩০ মিনিটে শুরু হয়ে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোঃ শহীদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল। এছাড়াও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা হয় সম্মানিত অতিথি রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে। এরপর বিশ্ববিদ্যালয় মাঠে নির্মিত প্যান্ডেলে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজ শেষে বিভিন্ন ইনডোর খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল-ড্র’র আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেজিস্ট্রার মহোদয়, বিভাগীয় প্রধান, এবং বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেল ৫.৩০ মিনিটে বনভোজনের সমাপ্তি ঘোষণা করা হয়।