রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগ এবং RUET IoT Club যৌথভাবে গত ১৩ই ফেব্রুয়ারী,২০২৫ তারিখে EsPectrum 1.0 শীর্ষক একটি প্রজেক্ট কম্পিটিশনের আয়োজন করে। রুয়েটের ক্যাফেটেরিয়ায় সারা দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে মোট ৪টি দল অংশগ্রহণ করে। এদের মাঝে “Alpha” নামক একটি দল উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটির দলনেতা ছিলেন ৭ম সেমিস্টারের অভিজিৎ সাহা । বাকি সদস্যরা হলেনঃ ৭ম সেমিস্টারের তৌকির আহমেদ এবং ৬ষ্ঠ সেমিস্টারের মো: জুবায়েল। তাদের প্রোজেক্টের শিরোনাম ছিল “Tree Planting Automation, IoT-Based Monitoring System, and Hardware-Based Agricultural Robot”। প্রতিযোগিতায় বিচারকবৃন্দ প্রজেক্টটি নিয়ে ভূয়সী প্রশংসা করেন। তারা আশা করেন, এই প্রোজেক্টটি কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম।
উল্লেখ্য এই প্রতিযোগিতায় প্রথমবারের মত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে শুধুমাত্র নারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল “Team Pentas” অংশ নেয়। ৫ জনের এই দলের নেতৃত্ব দেন ৬ষ্ঠ সেমিস্টারের আফিয়া জাহিদ। দলের বাকি সদস্যরা হলেন ৪র্থ সেমিস্টারের তাসনিয়া তাবাসসুম, নোশিন তাবাসসুম ও রাবেয়া খাতুন এবং ২য় সেমিস্টারের আপসান জেমি। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে আয়োজকরা তাদের বিশেষভাবে পুরস্কৃত করে যেটা ইইই ডিপার্টমেন্টের জন্য অনেক বড় গৌরবের বিষয়। এছাড়াও এই প্রতিযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অ্যাম্বাসাডরের দায়িত্বে ছিলেন ৬ষ্ঠ সেমিস্টারের কাওসার আহমেদ।
প্রতিযোগিতায় প্রতিটি দলের পরামর্শক ও মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের লেকচারার নাসরুল্লাহ মাসুদ। এছাড়াও বিভাগের লেকচারার শামিমা ইয়াসমিন সেঁজুতি এবং ল্যাব এক্সিকিউটিভ মোঃ ইনজামুল হক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।
EsPectrum 1.0 তে এমন সাফল্যের জন্য Alpha দলকে অসংখ্য অভিনন্দন। তাদের এই সাফল্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় গর্বিত ও আনন্দিত।