বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ইইই অ্যালামনাই মিট আপ ২০২৫ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ইইই অ্যালামনাই মিট আপ ২০২৫ অনুষ্ঠিত

গত ৮ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইইই অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ইইই অ্যালামনাই মিট আপ ২০২৫ অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডীন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক রিজওয়ানা সুলতানা, সহকারী অধ্যাপক মোঃ আরিফুজ্জামান সজিব এবং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষকমন্ডলী। আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনেরনের সাধারণ সম্পাদক সাববিয়ার কবীর। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইইই বিভাগের ২০তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ইইই বিভাগের লেকচারার পার্থ কুমার নন্দ।

অনুষ্ঠানে ইইই অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত হন মোঃ মিসবাউল ইসলাম (৬ষ্ঠ ব্যাচ), যুগ্ম-আহবায়ক হিসেবে নির্বাচিত হন পার্থ কুমার নন্দ (২০তম ব্যাচ) এবং মোঃ ইমাম হাসান (১১শ ব্যাচ)।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও বক্তারা অ্যালামনাই নেটওয়ার্কের গুরুত্ব এবং ভবিষ্যতে একে আরও শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করেন। নবগঠিত আহবায়ক কমিটি অ্যালামনাইদের মধ্যে যোগসূত্র বাড়াতে ও ইইই বিভাগের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে আয়োজকরা অংশগ্রহণকারীদের ধ