Innovation Influencing

Innovation Influencing
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে 'Innovation Influencing' সেমিনার অনুষ্ঠিত
-----------------------------------------------------------------
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার ) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে 'Innovation Influencing' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ সেমিনারে মূলত ডিজিটাল উদ্যোক্তা সংস্কৃতি ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারটি যৌথভাবে আয়োজন করে Bangladesh Hi-Tech Park Authority এবং Varendra University Innovation HUB। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি-এর ব্যবস্থাপনা পরিচালক এ.কে. এম. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণ বিশেষজ্ঞ, DEIED
এ এন এম শফিকুল ইসলাম।
সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ড. খোন্দকার আবদুল্লাহ-আল মামুন, অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং পরিচালক, iRIIC, IIUC। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, প্রকল্প পরিচালক, DEIED।
সেমিনারের সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো- অর্ডিনেটর ও আইটি পরিচালক, প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা
অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল উদ্যোক্তা পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন।
এই সেমিনার শিক্ষার্থীদের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।