২০ জানুয়ারি ২০২৫, আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে ফার্মেসি বিভাগের ফ্রেসার্স অরিয়েন্টেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোসা. হাজেরা খাতুন এবং সম্মানিত সকল ফ্যাকাল্টি মেম্বার।
অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ফ্যাকাল্টি মেম্বারদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে। এরপর নবীন শিক্ষার্থীদের লাল গোলাপের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয়। স্বাগতম বক্তব্য রাখেন নুরুন্নাহার কনা (অ্যাসোসিয়েট প্রফেসর)। এছাড়া দিকনির্দেশনামূলক ও জ্ঞানমূলক বক্তব্য প্রদান করেন উৎস সাহা (লেকচারার) এবং ড. সুলতানা রাজিয়া (অ্যাসোসিয়েট প্রফেসর ও রিসার্চ সেন্টার কো-অর্ডিনেটর)।
অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা তাদের মূল্যবান জ্ঞান এবং দিকনির্দেশনা প্রদান করেন। সমাপনী বক্তব্য প্রদান করেন ড. মোসা. হাজেরা খাতুন, যার প্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার ও ফার্মা বি ক্লাবের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতায় আজকের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।