সমাজবিজ্ঞান বিভাগ ও সমাজবিজ্ঞান ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০২৪ অনুষ্ঠিত

সমাজবিজ্ঞান বিভাগ ও সমাজবিজ্ঞান ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০২৪ অনুষ্ঠিত

দেশে চলমান শীতের কারণে অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। এমতাবস্থায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ও সমাজবিজ্ঞান ক্লাব মানবিক সহায়তায় এগিয়ে এসেছে। আজ ৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার বিকেল ৩টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, ক্লাবের সদস্য ও কর্মকর্তাবৃন্দ।