বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১৬ তম ব্যাচের Course Ending Day অনুষ্ঠিত।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১৬ তম ব্যাচের Course Ending Day অনুষ্ঠিত।

৩০ মে অনুষ্ঠিত হয় ফার্মেসী বিভাগের ফার্মা বি ক্লাব কর্তৃক আয়োজিত ১৬ তম ব্যাচের Course Ending Day, উক্ত আয়োজনে সভাপতিত্বে ছিলেন ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোছা: হাজেরা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুভসূচনা করেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক এবং ফার্মা বি ক্লাবের প্রেসিডেন্ট নুরুন্নাহার, তিনি তার বক্তব্যে বিদায়ী ব্যাচের ভবিষ্যৎ দিনের জন্য শুভকামনা প্রদান করেন। এরপর বিদায়ী ১৬ তম ব্যাচের সকলের হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেন বিভাগের শিক্ষকমণ্ডলী এবং সেই সাথে ফার্মেসী বিভাগের একাডেমিক, কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার বিভিন্ন ক্ষেত্রে অবদানের প্রেক্ষিতে ০৩ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ড. মোছা: হাজেরা খাতুন বিদায়ী ব্যাচের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সকলকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক নুরুন্নাহার, প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান, এবং ফার্মা বি ক্লাবের সদস্যবৃন্দ।