গত ১ লা সেপ্টেম্বর , ২০২২ রোজ বৃহস্পতিবার , সামার ২০২২ সেশনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ এবং "ফার্মা বি " ক্লাবের ১৪তম কার্যনির্বাহী কমিটির বিদায় এবং ১৫ তম কার্যনির্বাহী কমিটির বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারান্নুম নাজ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত), উপ উপাচার্য প্রফেসর ড. মো. আশিক মোসাদ্দিক। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফায়জার রহমান। উক্ত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের মূল অংশে প্রধান অতিথি প্রফেসর ড. মো. আশিক মোসাদ্দিক নবীন শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনমূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি ড. মো. ফায়জার রহমান তাঁর বক্তব্যের মাধ্যমে ফার্মেসী বিভাগের ভূয়সী প্রশংসা করেন এবং এই বিভাগের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। উক্ত আয়োজনে "ফার্মা বি" ক্লাবের ১৪তম কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় এবং ১৫তম কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. তারান্নুম নাজ তার সমাপনী বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট এর দিকে সচেষ্ট হতে বলেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।