বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ শিক্ষার্থীদের আদালত পরিদর্শন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ শিক্ষার্থীদের আদালত পরিদর্শন

গত ৩০-১০-২০২৫০২-১১-২০২৫ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত হয়েছে কোর্স কারিকুলামের অন্তর্ভুক্ত কোর্ট ভিজিট”বিভাগের অন্যতম আকর্ষণ মক ট্রায়াল সেশন” এর পূর্ব প্রস্তুতি ও আইনের শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞানের সাথে পরিচিত করা ও কর্মক্ষেত্রে সবাইকে সুদক্ষ করে তোলার লক্ষেই প্রতি সেমিস্টার আইন ও মানবাধিকার বিভাগ আয়োজন করে থাকে এই কোর্ট ভিজিট

সামার-২০২৫ এর কোর্ট ভিজিটটি চতুর্থ বর্ষের “Professional Ethics and Trial Advocacyকোর্সের অন্তর্ভুক্তএই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা কোর্টের বাস্তবিক জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোর্টে যেয়ে থাকেবিভাগের সম্মানিত কো-অরডিনেটর প্রফেসর আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ স্যার এর নির্দেশনামতে সংশ্লিষ্ট কোর্স টিচার মোঃ শামসুল ইসলাম শিক্ষার্থীদের নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেনকোর্টে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোর্স টিচার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর সম্মানিত বিচারক, জনাব মোঃ মহিদুজ্জামান স্যার এর সাথে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন

শিক্ষার্থীরা এই কোর্ট ভিজিটে রাজশাহী কোর্টের রেকর্ডস রুম পরিদর্শন করেন। তারা বিভিন্ন কোর্টে চলমান কেস দেখে ও কেস ডায়েরির অংশ হিসেবে কিছু কেস লিপিবদ্ধ করেকিছু শিক্ষার্থী রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল মালেক স্যারের কোর্টে পরিদর্শনকালে দণ্ডবিধি ধারা-৩০৭ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণমূলক নির্দেশনা পান যা তাদের পরবর্তী আইনাঙ্গনের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়, বাস্তবিক বিষয় হিসেবে আইন খুবি গুরুত্বপূর্ণ একটি স্থান রেখেছে শিক্ষাঙ্গনেসেজন্যেই উত্তরবঙ্গের অন্যতম বেসরকারি বিদ্যাপীঠ হিসেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ তাদের পাঠ্যসূচির মধ্যে কোর্ট ভিজিটকে অন্তর্ভুক্ত করেছে ও শিক্ষার্থীরা এর মাধ্যমে ভবিষ্যতের অনুপ্রেরণা খুঁজে পায়