বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ২৭ অক্টোবর ২০২৫ তারিখে রাজশাহীর ঐতিহাসিক বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনের আয়োজন করে। শিক্ষার্থীদের সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং সমাজ পরিবর্তন সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এ শিক্ষাসফরটি আয়োজন করা হয়।
প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা বিভাগীয় শিক্ষকদের সঙ্গে জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন। তারা প্রাচীন বাংলার সভ্যতা, লোকসংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং জাতিতাত্ত্বিক প্রদর্শনীগুলো ঘুরে দেখেন। শিক্ষার্থীরা জানান, এই সফরের মাধ্যমে তারা পাঠ্যবিষয়কে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে পেরেছেন এবং বাংলাদেশের সমাজ-সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছেন।