গতকাল ২৬ জুলাই, ২০২৬ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ (CIR) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে Varendra International Journal for Interdisciplinary Research (VIJIR) -এর দ্বিতীয় ভলিউমের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে|
বিশ্ববিদ্যালয় অডিটেরিয়ামে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা | অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর ও দেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. অরুণ কুমার বসাককে, যার প্রতি উৎসর্গ করা হয়েছে ঠওঔওজ-এর দ্বিতীয় ভলিউম |
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, রেজিস্ট্রার লে. কর্নেল খালেদ বিন ইউসুফ (অব.), সিআইআরের পরিচালক প্রফেসর ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা|
অনুষ্ঠানের শুরুতে VIJIR-এর লক্ষ্য, উদ্দেশ্য ও গবেষণায় এর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়| আয়োজকরা জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন, পিয়ার রিভিউড ও ওপেন অ্যাক্সেস এই জার্নাল আন্তঃবিষয়ক গবেষণাকে উৎসাহিত করার পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে থাকে| এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা | তিনি গবেষণার মানোন্নয়ন, আন্তঃবিষয়ক গবেষণার প্রসার এবং আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশে VIJIR-এর গুরুত্ব তুলে ধরেন| পাশাপাশি অধ্যাপক ড. অরুণ কুমার বসাকের গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন|
এবারের দ্বিতীয় ভলিউমে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় ও আইন বিষয়ে মোট ১৫টি আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে| অনুষ্ঠানে ঠওঔওজ-এর দ্বিতীয় ভলিউমের মোড়ক উন্মোচন করেন প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা ও এমেরিটাস প্রফেসর ড. অরুণ কুমার বসাক| এ সময় উপস্থিত ছিলেন জার্নালটির চিফ এডিটর প্রফেসর ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন এবং এক্সিকিউটিভ এডিটর ড. আব্দুল আওয়াল|
পরে অধ্যাপক ড. অরুণ কুমার বসাককে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়| অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যে গবেষণার প্রতি নিষ্ঠা, জ্ঞানচর্চা এবং নতুন প্রজন্মকে গবেষণামুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন|
অনুষ্ঠানে অধ্যাপক শহীদুর রহমান, অধ্যাপক শামীম আহমেদ, অধ্যাপক আব্দুল্লাহ শামস বিন তারেক এবং অধ্যাপক ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন বক্তব্য রাখেন| বক্তারা আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশে VIJIR-এর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন|
জ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়