বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার (৮ রমজান) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ। এ সময় বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের শিক্ষক মোঃ বশির উল্লাহ।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় বিশ্ব মানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
পবিত্র রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির বার্তা ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।