বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন (২১ ডিসেম্বর ২০২৫) উপলক্ষে ট্রাস্টি বোর্ড-এর চেয়ারম্যানের সাথে এক্সিকিউটিভ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান এবং ২য় সমাবর্তনের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাবর্তন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। উপস্থিত ছিলেন সমাবর্তনের বিভিন্ন সাব-কমিটির কনভেনরগণ ।
সভায় ট্রাস্টি বোর্ড-এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান সকল সাব-কমিটির কনভেনরদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন এবং তাদের দায়িত্বপ্রাপ্ত কাজের অগ্রগতি, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। প্রস্তুতি, আন্তঃকমিটি সমন্বয়, সময় ব্যবস্থাপনা এবং অনুষ্ঠান পরিচালনার মান উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।