বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে "Rubric in OBE: What, Why & How" শীর্ষক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে "Rubric in OBE: What, Why & How" শীর্ষক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের IQAC আজ ২০ অক্টোবর ২০২৫ তারিখে "Rubric in OBE: What, Why & How" শীর্ষক একটি সেমিনার সফলভাবে আয়োজন করে। এই সেমিনার শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধনী বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক ড. কানিজ হাবিবা আফরিন, IQAC, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। সেমিনারের চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহ, IQAC, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রোগ্রাম পরিচালনা করেন মনিম বিন আশিফ, নির্বাহী কর্মকর্তা, IQAC, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: আসফাক সালেহীন। সেমিনারে অংশগ্রহণকারীরা OBE এবং Rubric ব্যবহারের কার্যকারিতা, প্রয়োগ ও শিক্ষাগত গুরুত্ব সম্পর্কে গভীর ধারণা লাভ করেন। এছাড়াও, সেমিনারের সময় বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন হয় যা ভবিষ্যতে শিক্ষার মান বৃদ্ধিতে সহায়ক হবে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এবং শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।